বর্ষবরণ ও মাটি উৎসব

Apr 12, 2024

তিতির্ষা মিত্র

clay modelling workshop

আজ ৩১ শে চৈত্র ১৪৩০, ১৩ এপ্রিল ২০২৪, একটা বছরের শেষ এবং এক নতুন বছরকে আহ্বান করার দিন। ইংরেজি মতে নতুন বছরকে ভীষন ধুমধাম করে পালন করতে  সবাইকেই দেখা যায় কিন্তু বাংলার নববর্ষের ক্ষেত্রে তা দেখা যায় না। দেখা যায় না আমাদের সংস্কৃতি, আমাদের সেই বাঙালিয়ানা, সেই এক নতুন বছরের নতুন আশা প্রত্যাশা। বাংলার শুভ নববর্ষকে নিজেদের দ্বারা আরও শুভ করে তোলার জন্য অঙ্কনতীর্থের পক্ষ থেকে একটা শিল্প কর্মশালার আয়োজন করা হয়েছে যা আজ সন্ধ্যা ৬ টা থেকে আরম্ভ হবে এবং সারা রাত ধরে আমাদের এই বাংলার মাটিকে নিয়ে ইচ্ছা মতো খেলা হবে। আমরা আমাদের শিল্পকলার মাধ্যমেart WhatsApp

 নতুন বছরকে স্বাগত জানাবো নানান রকমের মাটির কাজ করে। আমরা সকলেই আমাদের ক্লাস রুম ,ক্লাস রুমের বাইরে ও ছাদটিকে আমাদের মতো করে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছি। এটি অঙ্কনতীর্থের নবম শিল্প কর্মশালা  এবং চতুর্থ মাটির কর্মশালা।সারারাত ব্যাপী এই কর্মশালা।Ankantirtho

 এইরকম সারারাত জেগে কোনো কর্মশালা আজ পর্যন্ত কোথাও হয়েছে বলে শোনা যায়নি। আমরা খুব উৎসাহিত আছি এই এক নতুন রকম কর্মশালায় যুক্ত থাকার জন্য এবং এই শুভ মুহূর্তটাকে আরও শুভ করে তোলার জন্য ও নতুন একটা বছরকে সুন্দর ভাবে স্বাগত জানানোর জন্য। সেই কারনে অঙ্কনতীর্থ কে অসংখ্য ধন্যবাদ ।