ছবি দেখতে শেখা

Apr 07, 2024

সৌমেন দাশ

Painting-1

হঠাৎ ভালো লাগা, হঠাৎ মন খারাপ, মনকে জিজ্ঞাসা করি, কেন? সারা পাইনা সবসময়। সন্ধ্যাবেলা রাজবাড়ির মাথার উপর ছাই রঙা আকাশে সাদা পাখা মিলে শত শত বক উড়ে গেল, সকলে একসাথে বলে উঠলো বা বা বা, আহা, দেখ দেখ। স্টেশনের পাশে বটগাছে সন্ধ্যায় পাখিরা যখন ঘরে ফেরে কিচিমিচি শব্দে ভরে যায় ষ্টেশনচত্তর... সকালে এক ফালি রোদ এসে যখন ঘুম ভাঙ্গায় কার না ভালোলাগে! অথবা ধর্মতলায় গাড়ি-ঘোড়ার ভ্যাঁ-ভুঁর মধ্যে বাঁশিওয়ালার বাঁশের বাঁশির সুর কানে এলে সমস্ত ব্যস্ততার মধ্যেও চোখ খুঁজে নেয় বাঁশিওয়ালাকে। আকাশ লাল করে সূর্য যখন ঘরে ফেরে তখন ফেলে আসা দিন বা প্রিয়জনের কথা মনে পড়ে যায়। এসব ভালোলাগার কোনো নির্দিষ্ট কারণ থাকেনা, ভালো-লাগে তাই ভালো-লাগে, ভালো লাগছেনা তাই এসো আড্ডা মারি...     Nature  

ছবি এমনই এক ভালোলাগা। প্রথমেই ছবির মানে খোঁজার প্রয়োজন নেই, ছবিতে কোনো গল্প নেই, শুধুই ভালোলাগা। ভালো লাগাটা শিল্পীর। শিল্পী ছবি আঁকে সেই ভালোলাগার মুহূর্তটাকে ধরে রাখার জন্য এবং প্রদর্শনী হল শিল্পীর ভালোলাগা দর্শকের সাথে ভাগ করে নেওয়া। দর্শকের ভালো লাগলে শিল্পী সফল। তবে ছবি দেখার সাথে ভাবনা যুক্ত রাখলে ছবির গভীরে প্রবেশ করা সম্ভব হয়, সেটাও সম্পূর্ণ নিজের মত করে।

nature3

paintings by Saumen Das