ছবি ও ভবিষ্যৎ
সিরামিক - সৌমেন দাশ
গত বছর এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল ছেড়ে দেওয়ার পর ফেসবুক মেসেঞ্জারে একটি মেসেজ আসে ফোন নাম্বার চেয়ে পাঠায়। আমি প্রোফাইল চেক করে দেখলাম আমাদের কলেজের (গভর্মেন্ট আর্ট কলেজ) এক জুনিয়র ভাই। আমি আমার ফোন নাম্বার পাঠালাম। কিছুটা পরেই ফোন এলো। আমি ললিত কলা থেকে ফিরছিলাম। গোটা ট্রেনটা ওর সাথে কথা গল্প করতে করতে বাড়িতে এসেও অনেকক্ষণ কথা হল। সেরামিক থেকে পাস করেছে ,আমার থেকে বছর ৩ - ৪ জুনিয়র। দিয়ারায় সেরামিক কোম্পানি খুলেছে। বছর তিনেকের জার্নি, এখন বেশ গুছিয়ে নিয়েছে। বর্তমানে একদিনে ৩০ হাজার বড় সাইজের প্লেট তৈরির মতো ক্যাপাসিটি তার আছে। এছাড়াও কাপ প্লেট অন্যান্য ব্যবহার যোগ্য পাত্র আছে। একজন সুপারভাইজার দরকার যে কারণেই আমার আমার সাথে ওর যোগাযোগ করা। আমাকে অফার করলো। আমি ওকে বুঝিয়ে বললাম যে কেন আমি এ বিষয়টা একসেপ্ট করতে পারছি না। কিন্তু ও বারবার বলে দাদা তোমাকে এই পথটায় চাই তুমি হলে আমি নিশ্চিন্ত হবো। জানালো তুমি একসেপ্ট করলে সেলারি আরও বাড়িয়ে দেবো। যাইহোক এই নিয়ে ওর সাথে প্রায় বেশ কয়েকদিন কথাবার্তা হয়েছে। শেষমেষ আমি আমার এক ছাত্র সুমন দাস , সেরামিক নিয়ে বিশ্বভারতী থেকে পাস করে বর্তমানে দেরাদুনের একটি স্কুলে সার্ভিস করছে, ওর সাথে যোগাযোগ করে ওর এক বন্ধু আরামবাগে থাকে তার সাথে যোগাযোগ করিয়ে দিলাম সম্ভবত ও ওখানে জয়েন করেছে।
এই গল্পটি বললাম তার একটাই কারণ যে চারজনের প্রসঙ্গ উঠে এলো তারা প্রত্যেকেই আর্ট কলেজ থেকে পাশ করেছে। একজন একটি কোম্পানি খুলেছে। একজন স্কুল টিচার। আর একজন নতুন সার্ভিসে জয়েন করলো। একমাত্র আমি টিউশন মাস্টার। আমরা সকলেই সরকারি চাকরির দিকে লক্ষ্য রাখি। অবশ্যই একটা সরকারি চাকরি মানে একটা নির্দিষ্ট আয় এবং নির্দিষ্ট লাইফ। কিন্তু আর্ট থেকে নানান দিকে নানা রকম জব আছে। সরকারি চাকরিও আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জেলা স্কুলগুলিতে আর্ট টিচার লাগে। কেন্দ্রীয় বিদ্যালয়, এসএসসি বা পিএসসি মাধ্যমে স্কুল টিচার এপ্লাই করা যায়। মডেল স্কুল, বিএড কলেজ, আর্ট কলেজ, এছাড়াও সরকারি অফিসে, উচ্চপদস্থ পুলিশ ডিপার্টমেন্টে, মিউজিয়ামে, আরও বিভিন্ন ক্ষেত্রে আর্ট কলেজের ছেলেরা চাকরি করে। চাকরি না করেও নিজেরা অনেক কিছু করা যায় অনেক বড় ,মাঝারি বা ছোটখাটো। শুধু আর্ট কলেজই নয় ছবি আঁকা শেখা থাকলে আজ যারা শুধু পড়াশোনার জন্যই ছবিটা কে অবহেলা করো। পড়াশোনা শেষ করার পর কোনোদিকে গতি না হলে ওই ছবিই তোমার ভরসা হতে পারে। তাই এইটুকুই বলবো যে যেখানে ছবি আঁকা শিখছো যেহেতু শিখছো মন দিয়ে শেখো। তবে শুধু চাকরির কথা ভেবে নয়, ভালোবেসে ছবি এঁকো। অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন 'মতলব দিয়ে শিল্প হয় না।'