হাতে ধরে মিথ্যা শেখানো হয় স্কুলে
সৌমেন দাশ
মাটির তৈরি ঘোড়া। গ্রামবাংলায় বিশেষ করে পীর ঠাকুরের কাছে মানতের উদ্দেশ্যে এই ঘোড়া দেয়া হয়।
স্কুল শিক্ষকরা ছোটোদের বলেন 'হাতের কাজ বানিয়ে আনবে বাড়ি থেকে'। বাড়ির অভিভাবকেরা প্রাইভেট এর অঙ্কন শিক্ষক বা বাইরের কাউকে দিয়ে বা বাড়ির বড়োদের দিয়ে সুন্দর সুন্দর হাতের কাজ, মাটির কাজ করিয়ে নেন। ছোটোরা সেগুলো স্কুলে নিয়ে গিয়ে দেখিয়ে বলে তারা নিজেরা

Ceramic- Saumen Das
করেছে। এখান থেকেই ছোটোরা প্রথম মিথ্যে কথা বলতে শেখে। স্কুলে আগে শেখানো দরকার তবেই বাড়ির কাজ দেওয়া উচিত। তা না করে শিক্ষকেরা সেই হাতে কাজ খুব ভালো হয়েছে বলে ছোটোদের কাছ থেকে চেয়ে নিজের বাড়ির শোকেসে সাজিয়ে রাখেন। শিশুদের মিথ্যা শেখানোর অভিযোগে স্কুল শিক্ষককে গ্রেফতার করা উচিত। কিন্তু কে-ই বা করবে!