হিসাব বলছে ঠিকই আছে (৪)

Apr 18, 2024

সৌমেন দাশ 

অবনীন্দ্রনাথ ঠাকুর শেষ দিকে কুটুম কাটাম নামে এক নতুন শৈলী সৃষ্টি করেছিলেন। উনি একসময় বলেছিলেন শৈলী সৃষ্টির পর শিল্পীর মৃত্যু ঘটে।

Ganesh Hallui

Painting by Shri Ganesh Haloi

অর্থাৎ শিল্পীর শৈলী তৈরি হবার পর শিল্পী যখন একই শৈলীতে কাজ করতে থাকেন, দর্শক একটা আঁচড় দেখলে বুঝতে পারে এটা ঐ শিল্পীর আঁকা, তখন শিল্পীর কাজ শেষ হয়েছে। যে কারণেই অবনীন্দনাথ শেষ জীবনে কুটুম কাটাম নিয়ে মেতে ছিলেন। শৈলী তৈরি হয়ে গেছে, কিংবা বেশ কিছু অ্যাওয়ার্ড, পুরস্কার,অর্থে ঝুলি ভর্তি হয়েছে বা আত্ম তৃপ্তিতে মন ভরে গেছে যাদের তারা আর শিল্প জগতে নতুন কিছু যোগ করতে পারেন না।

Painting by Ganesh haloi

Artist Shri Ganesh Haloi

আসলে তাদের কাজ শেষ হয়েছে। তখন বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন বড়ো বড়ো অনুষ্ঠানে উদ্বোধন করাটাই তাদের একমাত্র কাজ। যাদের শৈলী তৈরি হবার পরেও আত্ম সন্তুষ্টি হয় না তারা নতুন কিছু খুঁজতে থাকেন। তারা আবার নতুন করে বাঁচে। তাই হয়তো একটা কথা প্রচলন আছে শিল্পীরা কখনোই সুখী নয়। সুখী মানুষেরা আর যাই পারুক শিল্প সৃষ্টি বা কবিতা লিখতে পারেনা। তবে  শিল্পীর সুখ দুঃখ আর সাধারণ মানুষের ( বিষয়-আশয় বা সম্পর্ক) সুখ দুঃখ এক নয়। মনের ভেতর যে রূপের উদয় হয় তা প্রকাশের জন্য ছটফট করে একজন শিল্পী। মনের মত প্রকাশ করতে পারলে স্বর্গ সুখ অনুভব করেন।