হতে পারে দরকারি কথা...
দু চার মাসে কোন কিছু চেনা যায় না জানা যায় না। প্রথমত তাই যারা এডমিশন নিয়েছে তাদের একটা কথাই বলবো প্রথমত এক বছর ক্লাস ফলো করতে দ্বিতীয়ত নিজেকে চিনতে হবে । আমি কে এটা খুব কঠিন একটা প্রশ্ন। আমি বলব এ প্রশ্ন না করে খুব সহজ যে প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে সেই প্রশ্নটা করা নিজেকে। আমি কি চাই? যারা ছবি আঁকা শেখার কথা ভাবছে বা শিখছে আমি তাদেরকে এই প্রশ্নটা নিজেকে করতে বলবো। আমি কেন ছবি আঁকছি বা আঁকবো। কিছু জনকে দেখেছি যারা ছোটবেলায় ছবি আঁকা শুরু করেছে এবং অনেকদিন পর্যন্ত ছবি এঁকেছে। যাদের ক্লাস সেভেন এইটে পড়ার চাপ ছবি থেকে দূরে নিয়ে যায়নি। যারা সঠিক চর্চা করেছে অর্থাৎ প্রি প্রাইমারি, প্রাইমারি, হাই স্কুল এবং হায়ার এডুকেশনের মতো পরপর স্টেপ বাই স্টেপ এগিয়েছে এবং একটা জায়গা করে। অর্থাৎ আর্ট কলেজে চান্স পেয়েছে এবং সেখানেও গ্রাজুয়েশন

বা মাস্টার ডিগ্রী করেছে। আবার অনেকে আছে আর্ট কলেজ না গেলেও ছবিটা রীতিমতো এঁকেছে তার জেনারেল এডুকেশনের সাথে। এবং সার্ভিস করার পরেও ছবি আঁকছে । কেন আঁকছে? ছবির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। কেন ভালোবাসা তৈরি হয়েছে, কেন ভালোবাসা হয়। যখন মনের কথাগুলো তাকে সব উজাড় করে বলা যায়। একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারে। সুখে দুখে একে অপরকে আঁকড়ে ধরতে পারে। ছবিও সেই জায়গায় গেলে তাকে ছেড়ে থাকা যায় না।এ তো গেল আবেগের কথা। শুধু আবেগ দিয়ে তো আর জীবন চলে না। ছোটবেলায় না বুঝেই ছবি আঁকা শুরু হয়। ক্লাস ফাইভ-সিক্স থেকে সঠিক পদক্ষেপ নিতে হবে। কেন আঁকছি, কি আঁকবো এই দুটো জায়গা পরিষ্কার হতে হবে। শুধু টেকনিক বা করণ কৌশল কাউকে কখনো শিল্পের পথে এগিয়ে দিতে পারেনা। দু পাঁচজন বাহবা দিয়ে পিঠ চাপড়ে দিতে পারে মাত্র । সোশ্যাল মাধ্যমের চটকদারি ছবি অথবা সিম্পল

Sanjukta Boral S+ Transparent Watercolor
ওয়াটার কালার যারা শখ করে ছবি আঁকে তাদের ঠিক আছে। কিন্তু যাদের লক্ষ্য ছবি নিয়েই এগিয়ে যাওয়া এবং ভবিষ্যতে ছবিই হবে নেশা ও পেশা তাদের একাডেমিকভাবে ছবি আঁকা চর্চা একান্ত প্রয়োজন। ছবির মধ্যে নিজেকে রাখতে হবে নিজেকে খুঁজে পেতে হবে। তবেই হবে সঠিক একাডেমিক চর্চা। সেটা কিভাবে এটা জানার জন্য দরকার হতে পারে একটা সঠিক গাইড। যদি সেই গাইড শুধুমাত্র মাধ্যম নিয়েই ভাবায় তবে পথভ্রষ্ট হবার সম্ভাবনাই বেশি। তাই নাইন-টেন-ইলেভেনের ছাত্রছাত্রীদের অবশ্যই ছবি আঁকার সাথে ছবি সম্পর্কে জানাটা অনেক জরুরী।