আঁকিবুকি
সেদিন সন্ধ্যায় ইমিলকে ওর মা একটু বকেছিলো। কান্নাকাটির পর্ব মিটিয়ে একটি সাদা প্যাস্টেল রঙ নিয়ে আঁকিবুকি কাটছে মেঝেতে। দেখলাম কিছু দুঃখ কান্নার মুখ এঁকেছে। এঁকে মায়ের দিকে তাকিয়ে আছে দুঃখ মুখ করে। ও হয়তো ছবি এঁকে ওর দুঃখটা বোঝাতে চাইছিল মাকে । আমি হেসে ফেলতে ছবিগুলো মুছে দেবার চেষ্টা করলো কিন্তু যেহেতু প্যাস্টেল রঙের ছিল তাই ছবিগুলো মুছতে পারিনি সেই মুহূর্তে।