রঙ মিশ্রন

রঙ মিশ্রন

Oct 18, 2024

কোন রেখা চিত্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙ-এর ব্যবহার করা হয়। এখন মূল রঙ কি কি এবং সেই মূল রঙ থেকে কিভাবে বিভিন্ন রঙের সৃষ্টি হয় ও বিভিন্ন ধরনের রঙ-এর ব্যবহার পদ্ধতি। প্রথম পর্যায়ে আমরা প্রাথমিক মূল রঙ পাই তিনটি – লাল, নীল ও হলুদ। দ্বিতীয় পর্যায়ে এই তিন রঙের মিশ্রণের ফলে আমরা ৭টি রঙ পাই।। এই সাত রঙ হল রামধনুর রঙ। নামগুলি যথাক্রমে বেগুনী, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। সংক্ষেপে যা 'বেনিয়াসহকলা’ সূৰ্য্যের সাদা আলােতে এই সাতটি রঙ থাকে। সাদার বিপরীত কালাে। তাই সাত রঙের মিশ্রণ সাদা। এবং কোন রঙ না থাকলে কালাে। বিপরীত রঙগুলি যেমন লাল ও নীল, হলুদ ও সবুজ। 

 আমরা সাধারণভাবে জল রঙ, তেল রঙ ও প্যাস্টেল রঙ ব্যবহার করি, এছাড়া চিত্রে পােষ্টার রঙ ও এক্রেলিক রঙ ব্যবহৃত হয়। এই রঙগুলির ব্যবহার ও মিশ্রণের পদ্ধতিতে কমবেশী মিল ও অমিল আছে। যেমন রঙ-এর গভীরতা ও লঘুতা, গাঢ়তা বা হালকা করতে জল ব্যবহার করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে হালকা করতে সাদা রঙ বেশী ব্যবহার করতে হয়। রঙ সংমিশ্রণ – লাল + হলুদ = কমলা, হলুদ + নীল = সবুজ, নীল + লাল = বেগুনী, বেগুনী + সবুজ + লাল = কালাে, লাল + কালাে = খয়েরী, খয়েরী + হলুদ = মেঠো হলুদ, হলুদ + সবুজ = হালকা সবুজ, সবুজ + নীল = গাঢ় সবুজ, সাদা + লাল = গােলাপী, সাদা + হলুদ = হালকা হলুদ, সাদা + কালাে = ধূসর, সাদা + নীল = আকাশী। সাত রঙের সমন্বয়ে সাদা। তবে সাত রঙের অনুপাত নির্দিষ্ট মাত্রায় না হলে সাদা রঙ তৈরি হয়না।