বাঙালীর আবেগ
পুরীর সমুদ্রতট
আলোকচিত্র - সৃজিতা মাইতি কাঁড়ার
ধর্মীয় কারণে পুরীর যেমন গুরুত্ব তার থেকেও পুরীর সমুদ্র বাঙালিকে অনেক বেশি টানে। কদিনের ছুটি বললেই বাঙালির বনে দীঘা ও পুরীর কথাই প্রথম মনে আসে। মোটামুটি সবসময়ই পুরি বা দিঘার সমুদ্রে ভিড় লক্ষ্য করা যায়। আর একবার সমুদ্রের পাড়ে পৌঁছে গেলে খাওয়া-দাওয়ার আর রেষ্ট ছাড়া যতটা সময় পাওয়া যায় সমুদ্রের পাড়েই কাটিয়ে দিতে চায় মন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত প্রতিটা মুহূর্তই সমুদ্রের নানা রূপ উপভোগ করতে ইচ্ছা হয় এমনকি সন্ধ্যা ও রাতেরও সমুদ্রের ধারে কাটাতেই ভালো লাগে। এমনই এক মুহূর্তের ছবি ফটোগ্রাফ এর মাধ্যমে তুলে ধরলেন শ্রীমতি সৃজিতা মাইতি কাঁড়ার।