বহু বছর পর আবারও শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তারকেশ্বরে
সৌমেন দাশ
বর্তমানে খবর মানেই রাজনীতির তর্জা। এ বলে ও চোর, ও বলে এ চোর। আর সংবাদ মাধ্যমগুলি গলা ফাটিয়ে সেগুলো প্রচার করছে। এটা কোনো সংস্কৃতি নয়। একটা শিশুর বেড়ে ওঠার সঠিক পরিবেশ নয়। আসুন এই সংস্কৃতি থেকে আমরা মুখ ফিরিয়ে স্বাস্থ্যকর সংস্কৃতি উপহার দিই

আমাদের বাড়ির ও আমাদের পরিবেশের শিশুদের। আগামী ২১শে এপ্রিল, রবিবার বিকাল ৪.৩০ তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বনামধন্য তবলিয়া শ্রী দেবাশীষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে। তারকেশ্বরে বহু বছর পর আবারও শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন আপনিও। কোনো প্রবেশ মূল্য নেই। আসছেন ভারতীয় সংগীত জগতের বিখ্যাত ওস্তাদ ও পন্ডিতেরা। দেখা হোক সব্বার।