ছবি কাকে বলে?

Mar 26, 2024
শিল্পী মনের বিশেষ অনুভূতি ইঙ্গিতে নিজস্ব রীতিতে রঙ ও রেখা দ্বারা চিত্রপটে যে নতুন রূপের প্রকাশ ঘটায় তাকে ছবি বলা হয়। সাধারণভাবে কাগজে বা ক্যানভাসে রঙ বা রেখা দিয়ে কোনো কিছু আঁকাকেই আমরা ছবি মনে করি। ছবি হতে গেলে তার মধ্যে কিছু বিশেষ গুণ যুক্ত থাকতে হয়। আগেই বলেছি ইঙ্গিতে একটা বার্তা থাকবে ছবির মধ্যে। সরাসরি পুঙ্খানুপুঙ্খ বার্তা হলে সেটা খবর। ঘটনাকে অতিরঞ্জিত ও দীর্ঘায়িত করে বললে সেটা জীবন বাংলার সিরিয়াল হয়ে যায়। ছবি বা কবিতার কাজ হল মনের দরজায় হালকা একটু কড়া নেড়ে দেওয়া।
Picsart-24-03-27-09-22-03-052
ছবি ও লেখা- সৌমেন দাশ