একটুখানি পিপাসা।

Apr 02, 2024

Abanindranath-Tagore

প্রত্যেক শিল্পীকে স্বপ্ন ধরার জাল নিজের মতো করে বুনে নিতে হয় প্রথমে, তারপর বসে থাকা- বিশ্বের চলাচলের পথের ধারে নিজের আসন নিজে বিছিয়ে চুপটি করে নয়- সজাগ হয়ে।

মনের ফুল বনের ফুলের সাথী হয়ে ফুটল, এর বেশি তো শিল্পর দিক থেকে চাওয়ার প্রয়োজন নেই। এই বিরাট সৃষ্টির মধ্যে যেদিন অতিথি হলেম, রসের পূর্ণপাত্র তো কারুসঙ্গে ছিল না; একেবারে খালি পাত্রই নিয়ে এলেম, এল কেবল সঙ্গের সাথী হয়ে একটুখানি পিপাসা।

nishat-by-tagore

🙏অবনীন্দ্রনাথ ঠাকুর