এলোমেলো রেখা আর কিছুটা অন্ধকার

এলোমেলো রেখা আর কিছুটা অন্ধকার

Apr 01, 2024
কয়েকটি এলোমেলো রেখা,
এ-প্রান্ত থেকে ও-প্রান্তে আসা যাওয়া তার।
তুষের মতো গুঁড়ো কালো অন্ধকারে
তোমাকে মনে করার চেষ্টা করি মাঝেমধ্যে।
মনে পড়ে সরু সরু রঙিন সুতো।
এক সময় আমরা বিশ্বাস করতাম
এই সুতো দিয়েই বোনা যাবে স্বপ্নের জাল।
আজও সেই সব সুতোর অশরীরীরা অন্ধকারে
এ-প্রান্ত থেকে ও-প্রান্ত টান টান করে বাঁধা।

কবিতা ও ছবি- সৌমেন দাশ