জগতে আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ

জগতে আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ

Aug 23, 2024

১৯ শে আগষ্ট, সোমবার, রাখি পূর্নিমা পূর্ণ তিথিতে হয়ে গেল অঙ্কনতীর্থের পেন্টিং ওয়ার্কশপ। সময়টা উত্তাল। পথে নেমেছে সাধারণ মানুষ, চিকিৎসক, কবি- শিল্পী, শিক্ষক ও সাধারণ মানুষ। ওই দিনই ছিলো কলকাতায় চিত্রশিল্পীদের জমায়েত। তারা জানাবে তাদের ভাষায় প্রতিবাদ। স্যারের মন চাইছে প্রতিবাদী শিল্পীদের মাঝে গিয়ে সামিল হতে। যেহেতু পেন্টিং ওয়ার্কশপ অনেক আগে থেকেই স্হির ছিল তাই অঙ্কনতীর্থ তার শৈল্পিক ভাবনা নিয়ে এসিয়ান পেইন্টস বুদ্ধদেব মাইতির সহযোগিতায় পেন্টিং ওয়ার্কশপে মাতিয়ে রাখলেন।  যেখানে ছোটো বড়ো মিলিয়ে প্রায় ৫০ জন ছাত্রছাত্রী বড়ো বড়ো ক্যানভাসে আঁকলো রাধাকৃষ্ণের ছবি। সাথে পালিত হল রাখি বন্ধন উৎসব।
এই সময় এমন কর্মযজ্ঞই তো পারে মনের সকল ভয় দূর করে সকলকে একত্রিত করতে। যেখানে কোনো ভেদাভেদ নেই, আছে শুধু সরল মনের প্রাণোজ্বল ভাষা। সেই ভাষাতেই রঙিন হয়ে উঠলো এক একটি ছবি ও মন। সাথে ধরা দিল তাদের ধৈর্য, অধ্যবসা ও অনুশীলন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা একই ভাবে তাদের কাজের সাথে নিমগ্ন যা সত্যিই দর্শণীয়।

লেখা ও ফটোগ্রাফ- সংযুক্তা বড়াল