জল
জল আমাদের জীবনের একটি মূল্যবান সম্পদ। জল যদি না থাকত তাহলে আমরা বাঁচতে পারতাম না, আমরা জলের জন্যই আজ পর্যন্ত বেঁচে আছি। আমরা না খেয়ে থেকে যেতে পারব, কিন্তু জল ছাড়া মরে যাব। জল যখন এতোই মূল্যবান, তাহলে আমরা সেই জলই অপচয় করি কেন? আমাদের পৃথিবীতে কত মানুষ এক বালতি জল পাওয়ার জন্য অপেক্ষা করে। জল দিয়ে আমরা স্নান করি, রান্নায় ব্যবহার করি, পান করি আরও কত কি করি। আমাদের এক ফোঁটাও জল অপচয় করতে নেই কিন্তু এটাও ঠিক যে আমাদের শুধু বিশুদ্ধ জলই পান করতে হবে। যদি আমারা নোংরা জল ব্যবহার করি তাহলে জন্ডিসের মতো রোগের দ্বারা আক্রান্ত হব। তাই এই মূল্যবান সম্পদকে পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে হবে।
লেখা- উষ্ণীষ রায় চৌধুরী/ক্লাস V
অঙ্কন- দীপিকা কর্মকার