মাথার দোষ নয়

Apr 10, 2024

সৌমেন দাশ 

ছবি আঁকা অভ্যাস করলে চিত্র রচনায় যেমন সুসংহত, মার্জিত, সুন্দর বা একটা পরিমিত বোধ কাজ করে, তেমনই ছবি দেখার চর্চার মাধ্যমে দেখারও সুসংহত, মার্জিত, পরিমিত মাত্রা বোধ তৈরি হয়। না হলে সেই চেনা রূপ চেনা রঙ চেনা গন্ধে মন আবদ্ধ হয়ে থাকে, তার বাইরে কোন

While education is also business

 কিছুই ভালো লাগেনা। প্রকৃত অর্থে মাথায় ঢোকে না। না এটা মাথার দোষ নয়, আসলে দেখারও অভ্যাস প্রয়োজন। ছবি দেখার সুযোগ নেই আমাদের এলাকাতেও। ছবি সব্বাই পছন্দ করে। তাই বর্তমানে সোশ্যাল মাধ্যমে ছবি দেখার একটা অভ্যাস গড়ে উঠেছে। সোশ্যাল মাধ্যম হলো নিজের ঢাক নিজে পেটানো। সে ঢাক ফাটা হোক বা ফুটো। কোনটা স্বাস্থ্যকর কোনটা অস্বাস্থ্যকর সেটা নিজেকেই বুঝতে হবে। রঙচঙে বা চকচকে, যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে, কচুরিপানার মতো ভেসে বেরায় তা কখনই স্বাস্থ্যকর নয়। গভীরে ডুব দিতে হবে তবেই মিলবে প্রকৃত স্বচ্ছতা।