মিনিয়েচার পেইন্টিং (Miniature Painting)

মিনিয়েচার পেইন্টিং (Miniature Painting)

Mar 28, 2024
মুঘল সাম্রাজ্য থেকে মিনিয়েচার পেইন্টিং প্রচলিত। এই শিল্পকলা পারস্য শিল্পকলার কাছে ঋণী। এ সময়ে চিত্রাবলী একমাত্রিক পদ্ধতিতে তুলির আঁচড়ে সম্পন্ন করা হতো, বস্তু অঙ্কনে ত্রিমাত্রিকতা বোঝাতে নিম্ন, মধ্য ও উচ্চতর- এই তিনটি স্তরের সাহায্যে নেওয়া হয়। ভারতীয় শিল্পীরা বিভিন্ন প্রকার কাগজ ব্যবহার করতেন। খসখসে ও বাদামী রঙের কাগজ সাদা রূপে প্রস্তুত করে লাল রঙের বেষ্টনী দিয়ে দেওয়া হতো। এই বেষ্টনীতে রঙিন প্রজাপতি, ফল, কীট-পতঙ্গ এমন কি মানুষ এঁকে বৈচিত্র্যময় করা হতো। রঙের ব্যবহারে তারা নানারকম নিয়ম মেনে চলতেন।
images-2
মুঘল যুগের মিনিয়েচার পেইন্টিং বস্তু ও মানুষ অঙ্কনে (বার্ডস আই ভিউ) উপর থেকে দেখার মতো করে আঁকতেন। তাঁরা খনিজ ও প্রাকৃতিক পদার্থ থেকে তৈরী রঙ ব্যবহার করতেন। মিনিয়েচার পেইন্টিং কাগজ ছাড়াও হাতির দাঁতে, হরিণের শিং-এ করা হতো। আগ্রা ছাড়া রাজপুতদের অঞ্চলে এই ধারার চিত্রাবলী লক্ষ্য করা যায়। মুঘল চিত্রে ইউরোপীয় অঙ্কন রীতির প্রভাব থাকলেও তা বাস্তব সম্মত ছিল। তখনকার শিল্পীরা শিল্পবস্তুর বিষয় ও কাগজ নির্বাচনে মূল্য দিতেন। কাগজের বিভিন্নতা ও মানদণ্ডে শিল্পীদের অঙ্কন শৈলীর ধারায় বৈচিত্র্য ছিল।