অন্তরবয়ান (২৫)

অন্তরবয়ান (২৫)

Mar 30, 2024

দীর্ঘদিনের বিরোধ কাটিয়ে
যখন একটা মেরুদন্ড সোজা হয়
সে আর কোনো ক্রিয়া প্রতিক্রিয়ার
ধার ধারে না
স্নেহ তাকে গালায় না
হেলা তাকে টলায় না
সে দাঁড়ায়, দাঁড়িয়ে থাকে।

কবিতা-বিষ্ণু চক্রবর্তী
অঙ্কন-সৌমেন দাশ