রামধনু রঙের হাতি

রামধনু রঙের হাতি

Jul 19, 2024

শ্রী অমিত শংকর মাইতি (শিক্ষক)

অভিভাবক অঙ্কনতীর্থ

উপরের কোলাজ ছবি- মঞ্জিরা মাইতি, ক্লাস-i

 

 

প্রথম শ্রেণীর ক্লাস প্রথম বার নিতে গিয়েছি। দেখি একটি হাতির ছবি রং করতে হবে। খুদে দের বললাম, যে যার নিজের হাতিকে যেমন করে দেখতে চাও তেমন রং করো। কিছু সময় পর বিভিন্ন হাতিরা আসতে লাগলো। পুরো সাদা থেকে শুরু করে রামধনু রঙের হাতিও এলো। একজনের নীল হাতির কারণ জানতে চাইলে বলল, " ও তো একা দাঁড়িয়ে আছে, তাই দুঃখে নীল হয়ে গেছে"। এই রকম আরো অনেক ভাবনা জানতে পারলাম। ভাবনার বিস্তার জেনে যেমন অবাক হলাম, তেমনি ভালোলাগায় মন ভরে গেল। Elephant